Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অলিগলি নয়, প্রশস্ত রাজপথেই সরকার পতনের আন্দোলন করছে বিএনপি : রিজভী
জাতীয়

অলিগলি নয়, প্রশস্ত রাজপথেই সরকার পতনের আন্দোলন করছে বিএনপি : রিজভী

By Sibbir Osmanসেপ্টেম্বর 26, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার অলি-গলি খুঁজছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি অলি-গলি খুঁজবে কেন? বিএনপি তো অবৈধ সরকারের পতনের জন্য প্রশস্ত রাজপথেই আন্দোলন করছে।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয় সেজন্যই ওবায়দুল কাদের সাহেবরা কানা গলি দিয়ে কখনো বিনা ভোটে কখনো নিশিরাতের ভোটে ক্ষমতায় আছেন। অলি-গলি ওবায়দুল কাদের সাহেবদেরই অবলম্বন করতে হয়। কারণ তারা ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন। ’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহরম বহু পুরনো। হঠাৎ করে তথ্যমন্ত্রীর এ ধরনের উদ্ভট বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি করেছে। মনে হয় তার মন্ত্রীত্ব এখন টালমাটাল অবস্থায় আছে। আওয়ামী লীগের জন্ম ও বিকাশ দেশি-বিদেশি গোয়েন্দাদের ল্যাবরেটরিতে। হাছান মাহমুদ সাহেব আপনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রচিত বইটি পড়ে দেখুন, কীভাবে তিনি জেনারেল মঈন ইউ আহমেদকে ম্যানেজ করেছিলেন শেখ হাসিনার পক্ষে। ’

শনিবার পাবনা-৪ আসনের উপ-নির্বাচন চলছে উল্লেখ করে রিজভী বলেন, ‘নির্বাচনকে ঘিরে কয়েকদিন থেকেই চলছে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের জুলুম-নির্যাতন। পাশাপাশি চলছে পুলিশি ধরপাকড়। আজ নির্বাচন চলাকালে বিএনপির কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদেরও ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘চাঁদপুর সদর পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনে গত শুক্রবার নির্বাচনী প্রতীক আনার জন্য ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। হামলায় বিএনপির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

জুন 10, 2026
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

জুন 10, 2026
সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

জুন 10, 2026
Latest News
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

হার্টের রিং

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, সর্বোচ্চ ৪০ হাজার টাকা কমলো

Primary

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa