Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা
খেলাধুলা

অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা

By iNews DeskJuly 18, 20212 Mins Read

অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা

Advertisement
কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ফুটবলপ্রেমীদের এখন চোখ টকিও অলিম্পিকের দিকে।

যেখানে খেলবে – ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। ছেলেদের ফুটবলে মোট ১৬ দলের খেলা হবে।

অলিম্পিকের মেয়েদের ফুটবল শুরু হবে ২১ জুলাই, ছেলেদের ফুটবল তার একদিন পরেই।

যদিও অলিম্পিকে বয়সের সীমাবদ্ধতায় বিশ্বফুটবলের সেরা তারকাদের তেমন একটা দেখা মেলে না, তবুও টুর্নামেন্টের আকর্ষণের কমতি নেই।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসরে সোনা জয় পেতে চাইবে যে কোনো দেশ!

সেই লক্ষ্যে বিশ্বসেরা রাইটব্যাক দানি আলভেজকে নিয়ে অলিম্পিকের জন্য ২২ জনের দল চূড়ান্ত করেছে ব্রাজিল।

অলিম্পিকের জন্য দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তাও।

ব্রাজিলের মতো পরিচিত মুখ আর্জেন্টিনা দলে তেমন নেই।

দলে যারা রয়েছেন – আতলেতিকো মাদ্রিদ থেকে গ্রানাডায় ধারে খেলা ডিফেন্ডার নেহুয়েন পেরেস, ইংলিশ ক্লাব ব্রাইটনের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্রান্সের ক্লাব লাঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা, ভেলেজ সার্জফিল্ডের মিডফিল্ডার থিয়াগো আলমাদা, যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের মিডফিল্ডার এজেকিয়েল বার্কো, রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর স্ট্রাইকার আদোলফো গাইস।

চোটের কারণে কোপা আমেরিকার দল থেকে ছিটকে গিয়েছিলেন স্ট্রাইকার লুকাস আলারিও। কিন্তু চোট এখনও সেভাবে না সারায় অলিম্পিকেও তাকে নেননি ফার্নান্দো।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৪ এর বেশি তিনজন খেলোয়াড় রাখা যাবে দলে। কিন্তু সুযোগ পেয়েও বেশি বয়সি ৩ জন না নিয়ে একজনে ভরসা রেখেছেন কোচ ফার্নান্দো। আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে গত মৌসুমে স্প্যানিশ ক্লাব কাদিজে ধারে খেলা গোলকিপার জেরেমাই লেদেসমাকে দলে টেনেছেন তিনি।

গোলবার সামলানোর জন্য একটু অভিজ্ঞ খেলোয়াড়ই পছন্দ আর্জেন্টাইন কোচের।

একনজরে আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলকিপার: হোয়াকিন ব্লাসকেস (তাল্লেরেস), লওতারো মোরালেস (লানুস), জেরেমাই লেদেসমা* (রোজারিও সেন্ট্রাল)।
অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা
ডিফেন্ডার: এর্নার দে লা ফুয়েন্তে (ভেলেজ সার্জফিল্ড), মার্সেলো এরেরা (সান লরেঞ্জো), নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ), লিওনেল মোসেভিচ (আর্জেন্টিনোস জুনিয়র্স), ফাকুন্দো মেদিনা (লাঁস), ফ্রান্সিসকো ওর্তেগা (ভেলেজ), ক্লদিও ব্রাভো (পোর্টল্যান্ড টিম্বার্স)

মিডফিল্ডার: ফস্তো ভেরা (আর্জেন্টিনোস জুনিয়র্স), সান্তিয়াগো কলম্বাত্তো (লেওন), টমাস বেলমন্তে (লিডস ইউনাইটেড), মার্টিন পায়েরো (ব্যানফিল্ড), থিয়াগো আলমাদা (ভেলেজ সার্জফিল্ড), এজেকিয়েল বার্কো (আটালান্টা ইউনাইটেড),

ফরোয়ার্ড: কার্লোস ভালেনসুয়েলা (বারাকাস সেন্ট্রাল), পেদ্রো দে লা ভেগা (লানুস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), এগুস্তিন উরজি (ব্যানফিল্ড), আদোলফো গাইস (সিএসকেএ মস্কো), এজেকিয়েল পন্স (স্পার্তাক মস্কো)।

তথ্যসূত্র: গোল ডট কম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa