Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন যে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছে। খবর  ইউএনবি’র।

শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

‘আমরা সব সময় বলি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা সবাই এক সাথে উৎসবগুলো পালন করি। বাংলাদেশে এটি বড় অর্জন যে আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছি,’ বলেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- ধর্ম নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন।

‘তাই, আমরা সব সময় চাই যে সব ধর্মের মানুষ এ স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এবং আমরা তেমন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি,’ বলেন প্রধানমন্ত্রী।

‘আমরা অন্তত বলতে পারি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এমন সুন্দর পরিবেশ তৈরি হয়,’ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন।

শেখ হাসিনা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালন করে এবং সরকার পহেলা বৈশাখের ভাতাও দেয়।

এ দেশে মানুষ পরস্পরের ধর্মকে সম্মান করে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধি দমন করতে চায়, যাতে এগুলো পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করতে না পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী পূর্ণাত্মানন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa