Advertisement

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে বায়ার্নের কাছে বিশাল হারের জের ধরে ব্যাপক পরিবর্তন হচ্ছে বার্সেলোনা শিবিরে। বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন রোনাল্ড কোম্যান। নবনিযুক্ত কোচ দায়িত্ব নেওয়ার পর পরই জানালেন, দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসিরে সঙ্গে কথা বলতে চান তিনি।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনা শিবিরে অন্তঃকোন্দল অনেকটাই স্পষ্ট। এর প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারিয়েছে তারা। আর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বায়ার্নের কাছে হারতে হয়েছে ৮-২ গোল।

এসব ঘটনার প্রেক্ষাপটে গত সোমবার কোচ সেতিয়েনকে বরখাস্ত করা হয়। বুধবার নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দলের সাবেক তারকা খেলোয়াড় কোম্যানকে। দায়িত্ব নেওয়ার পর পরই মূল জায়গায় হাত দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বার্সেলোনার সাফল্য যার ওপর অনেকটাই নির্ভরশীল সেই মেসির সঙ্গে আলোচনায় বসতে চান কোম্যান।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন, বার্সেলোনার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না মেসির। দীর্ঘ দিনের ক্লাবটি নাকি ছেড়ে যেতে পারেন তিনি। কোম্যান জানালেন, মেসির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা থাকলেও তাকে ক্লাবটিকে থাকার ব্যাপারে রাজি করাতে পারবেন কি-না এ ব্যাপারে নিশ্চিত নন।

কোম্যান বলেন, “তার (মেসির) সঙ্গে বার্সেলোনার একটি চুক্তি রয়েছে এবং সে এখনো বার্সেলোনার খেলোয়াড়। তার সঙ্গে আমার কথা বলার দরকার। কেননা, সে দলের অধিনায়ক।”

“তার সঙ্গে আমাদের কাজ করতে হবে। এ ছাড়া আরও অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। কিছু ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর মেসির ব্যাপারে আমি আশা করব, সে আমাদের সঙ্গেই থাকবে।”

“আমি জানি না, তাকে থাকার ব্যাপারে আমি বোঝাতে পারব কি-না। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আর বিশ্বের সেরা খেলোয়াড়কে আপনি আপনার দলে চাইবেন। আপনি চাইবেন না, বিশ্বের সেরা খেলোয়াড় আপনার বিরুদ্ধে খেলুক।”

কোচ হিসেবে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানালেন ৫৫ বছর বয়সী কোম্যান, “মেসির সঙ্গে কাজ করাটা আমার ভালো লাগবে। কারণ সে ম্যাচ জেতাতে পারে। সে সব সময় যেমনটা দেখিয়ে এসেছে সেই সক্ষমতাটা ধরে রাখতে পারে সে ক্ষেত্রে তার থাকার ব্যাপারটি আমার আরও বেশি ভালো লাগবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.