
দুর্দান্ত এই জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংলিশ ইয়ন অধিনায়ক মরগান বলেন, ‘এটা দারুণ একটি সুযোগ (রোববার লর্ডসে), সেটা খুবই বড় কিছু। ২০১৫’র বিশ্বকাপে আমরা কোথায় ছিলাম, এটা নাটকীয় উন্নতি। ড্রেসিংরুমের সবাই এই আনন্দের ভাগিদার। আমরা সুযোগ কাজে লাগাতে চাই।’
মরগান এর আগে সমর্থক, দারুণ বল করা ক্রিস ওকস, জোফরা আর্চার ও বিধ্বংসী ব্যাটিং করা জেসন রয়েরও প্রশংসা করেন। উল্লেখ্য, ২০১৫’র বিশ্বকাপে মূলত বাংলাদেশের কাছে হেরেই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



