
এক বিবৃতিতে আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টস জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স মারা গিয়েছেন। মুম্বাইয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। এই মুহূর্তে তার পরিবারের পাশে আমরা সবাই রয়েছি। তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। পরবর্তী পদক্ষেপের জন্য অস্ট্রেলীয় হাইকমিশনের সঙ্গে আমরা কথা বলছি।
তার ক্রিকেট বিশ্লেষণের জন্য জনপ্রিয় ছিলেন জোন্স। এনডিটিভিতে আর অনুষ্ঠান ‘প্রফেসর ডানো’ বেশ জনপ্রিয় ছিল। পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিগ সম্পর্কে বিশ্লেষণও করেন। কমেন্ট্রি ছাড়াও কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলেন জোন্স। প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের কোচ ছিলেন তিনি।
মেলবোর্নে জন্ম নেওয়া এ অস্ট্রেলিয়ান ৫২ টেস্ট ম্যাচ খেলে ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান করেছেন। ১১টি সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ২১৬ রান ছিল সেরা স্কোর। অ্যালান বর্ডারের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সীমিত ওভারের খেলাতেও বেশ সফল ছিলেন জোন্স। ১৬৪টি ওয়ানডে ম্যাচে ৭টি সেঞ্চুরিতে ৬০৬৮ রান করেছেন
এনডিটিভি-তে দীর্ঘদিন প্রফেসর ডিনো হিসেবে মজার মজার পরিসংখ্যান দিয়ে খেলাকে বিশ্লেষণ করতেন তিনি। বেশ কিছু বছর ধরে আইপিএলে ধারাভাষ্য করছিলেন তিনি। শুধু ক্রিকেট নয়, হাসি-ঠাট্টা করে রীতিমত প্রাণবন্ত করে তুলতেন কমেন্ট্রি বক্সকে। থমকে গেল সেই কণ্ঠ, ২০২০ কেড়ে নিল আরেক কিংবদন্তীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



