আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ ও বিহারের গঙ্গা নদীতে মঙ্গলবার (১১ মে) আরও মরদেহ ভাসতে দেখা গেছে। কোভিডের মধ্যে ক্রমবর্ধমান মানব ট্র্যাজেডিতে দুটি রাজ্যের সীমান্তের কাছে একটি ব্রিজের নিচে লাশগুলো ভাসতে দেখা গেছে।
বিহারের কর্মকর্তা বলেছেন, সোমবার (১০ মে) গঙ্গার তীরে ৪৫টি মরদেহ ভাসতে দেখা যায়। এর সংখ্যা মঙ্গলবার (১১ মে) ৭১ এ দাঁড়িয়েছে। তারা এ ঘটনায় উত্তরপ্রদেশকে দায়ী করেছেন। খবর এনডিটিভির।
অ্যাম্বুলেন্স চালকদের সেতুর ওপর থেকে নদীতে লাশগুলো ফেলে দেয়ার দৃশ্য মঙ্গলবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেখানে কোভিড ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন অনেকেই।
বিহারের বিজেপি এমপি জনার্ধন সিং অভিযোগ করেছেন, কোভিড রোগীদের মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নদীতে ফেলা হয়। তিনি বিহারের সারানের জেলা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নদীতে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দুই রাজ্যই এর জন্য দায়ী। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘উত্তর প্রদেশ ও বিহারের অ্যাম্বুলেন্স চালকরা মরদেহগুলো নদীতে ফেলেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


