Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ৮ মার্চ
জাতীয়

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ৮ মার্চ

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার চারটি প্রোগ্রামের প্রতিটিতে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ৮ মার্চ

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) এবং অ্যাভিয়েশন, অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স (এফএওএম) অনুষদের বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ পূর্বক আবেদন করতে পারবেন। বিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।

এ সংক্রান্ত নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.bsmraau.edu.bd) Admission-এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে তা অনলাইনে যথাযথভাবে জমা দিয়ে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোনো কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল vas@teletalk.com.bd এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল Admission@bsmraau.edu.bd এ যোগাযোগ করা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি

অনলাইন (http://bsmraau.teletalk.com.bd) এ আবেদনপত্র পূরণ ও জমা প্রদান আরম্ভ ১ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা প্রদান শেষ ৭ ফেব্রুয়ারি রাত ১২টায়। টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) দেওয়ার শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি রাত ১২টা।

এরপর যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে পাঠানোর তারিখ ও সময় ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের তারিখ ও সময় ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ৮ মার্চ ১২টা পর্যন্ত। আগামী ৮ মার্চ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির যেকোনো নির্দেশনা/তথ্য/শর্ত যেকোনো সময় বাতিল/পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa