Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অ্যালকোহলের অনুমতি দেয়া হবে সৌদি আরবে?
আন্তর্জাতিক

অ্যালকোহলের অনুমতি দেয়া হবে সৌদি আরবে?

By Mohammad Al AminNovember 1, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ৫০০ বিলিয়ন ডলার খরচ করে সৌদি আরবে গড়ে তোলা হচ্ছে মেগাসিটি ‘নিওম’। আর এই মেগাসিটিতেই এ অ্যালকোহল পানের অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে নিওম গড়ে তোলা হচ্ছে। ‘ভিশন ২০৩০’ এর মাধ্যমে তেলের উপর নির্ভরতা কমাতে চান প্রিন্স সালমান।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিওম তৈরি হচ্ছে। রোবট, এয়ারবোর্ন ট্যাক্সিসহ নানান প্রযুক্তির সমাবেশ ঘটানো হবে ওই প্রকল্পে।

২০২৫ সালে সেখানে প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। তখন সেখানে মানুষও বসবাস শুরু করবে।

নিজস্ব আইনের মাধ্যমে নিওম পরিচালিত হবে৷ এক-দুই বছরের মধ্যে সেই আইন তৈরি হয়ে যাবে৷ নিওম পরিচালনা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান৷

উচ্চভিলাষী এই প্রকল্পের অধীনে ‘নিওম’ মেগাসিটিতে অ্যালকোহল পানের অনুমতি দেয়ার বিষয়টি এখনও বাতিল করা হয়নি বলে এএফপিকে জানিয়েছেন নিওমের টেক অ্যান্ড ডিজিটাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী জোসেফ ব্র্যাডলি।

বুধবার রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি মেধাবী মানুষ ও পর্যটক আকর্ষণে অ্যালকোহলের গুরুত্বের বিষয়টি ‘সবাই বোঝেন’৷

তবে নিওম পরিচালনার জন্য যে আইন করা হচ্ছে সেটি দেখেননি জানিয়ে এএফপির সাংবাদিককে তিনি বলেন, আমি আপনাকে খুব স্পষ্টভাবে জানাতে পারি যে, সবাই বুঝতে পারেন, আমরা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছি যেটা পর্যটকদের আকৃষ্ট করবে, প্রযুক্তি খাতকে আকৃষ্ট করবে এবং নির্মাণ শিল্পকে আকৃষ্ট করবে।

নিওমে অ্যালকোহল নিয়ে কী সিদ্ধান্ত হবে সে ব্যাপারে তিনি প্রায়ই প্রশ্নের সম্মুখীন হন বলেও জানিয়েছেন ব্র্যাডলি। এটা পরিষ্কার যে নিওমকে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলা হবে৷ আমরা চাই বিশ্বের সেরা মেধাবীরা নিওমে আসুক৷

উপসাগরীয় দেশগুলোতে বিদেশিরা সীমিত পরিসরে বৈধ উপায়ে অ্যালকোহল পান করতে পারলেও সৌদি আরবে এখনও সে ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে৷

এ মাসের শুরুতে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, সীমিত পরিসরে (নির্দিষ্ট জায়গায় কিংবা শুধু বিদেশিদের জন্য) অ্যালকোহল পানের অনুমতির বিষয়টি বিবেচনায় আছে।

তবে এটাকে ‘স্পর্শকাতর ইস্যু’ আখ্যায়িত করে তিনি বলেন, এর ফলে কর্তৃপক্ষ ‘সামাজিক সমালোচনা’ শুরুর আশঙ্কাও করছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অনুমতি অ্যালকোহলের আন্তর্জাতিক আরবে দেয়া, সৌদি হবে
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.