জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আপনারা বিভিন্ন ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বিএনপি আপনাদের এসব ভাতা বন্ধ করে দেবে। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ নিরাপদ থাকবে।

 আ.লীগ আপনাদের খাদ্য, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিচ্ছে : এমপি দুর্জয়

বিভিন্ন স্তরের উপকারভোগীদের উদ্দেশে এমপি দুর্জয় আরও বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের বাসস্থান, নিরাপত্তা, খাদ্য, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ ছাড়াও দেশের অনেক উন্নয়ন হয়েছে। সেগুলোও আপনারা দেখতে পারছেন। এই উন্নয়ন ধরে রাখাতে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।

এ সময় এমপি দুর্জয় বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ দেশের প্রতিটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন, সিংজুরি ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু ও পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.