Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

তারা বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়ে বিক্ষোভে যোগ দেবেন।

এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে শনিবার আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরও বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।

তাদেরকে প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ট্রাম্পের প্রশাসনে জায়গা পাবেন না নিকি হ্যালি ও মাইক পম্পেই

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.