Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আ.লীগের বিচার হবে জনতার আদালতে: ফখরুল
রাজনীতি

আ.লীগের বিচার হবে জনতার আদালতে: ফখরুল

By Shamim RezaJanuary 15, 20202 Mins Read

আ.লীগের বিচার হবে জনতার আদালতে: ফখরুল

Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এবং সমাজকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য আওয়ামী লীগের বিচার জনতার আদালতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘বর্তমানে খবরের কাগজ খুললেই খুন-ধর্ষণ ছাড়া কোনো কিছুই চোখে পড়ে না। এরূপ সমাজ আমরা চাইনি। আজকে স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে তারা (আওয়ামী লীগ) শুধু উৎসব করছে। কত ধরনের উৎসব তার কোনো হিসাব নেই। কিন্তু সাধারণ মানুষ কষ্টে-যন্ত্রণায় দিনাতিপাত করছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, রাজনীতি করতে চায়, সুস্থ দেশ গড়তে চায় তাদেরকে মিথ্য মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই এক বছরে গণতন্ত্রের ন্যূনতম যেটুকু বাকি ছিল সেটিও তারা ধ্বংস করে দিয়েছে। প্রতিটি নির্বাচনে শুধু তারাই ভোট দেয়, অন্য কেউ দেয় না। এক কথায় এই দেশটি সম্পূর্ণভাবে দুর্বত্তদের হাতে চলে গেছে। একটি দল যারা সন্ত্রাস করছে তাদের হাতে চলে গেছে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা গণতন্ত্রের চর্চা করে না। তারা বন্দুক-পিস্তল নিয়ে রাষ্ট্রীয় যন্ত্র (পুলিশ-র‌্যাব) ব্যবহার করে পুরো ক্ষমতাটাকে দখল করে নিয়েছে।’

বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আনোয়ার হোসেনকে পুনরায় সভাপতি ও ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa