
সোহেল তাজ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই আশা করি। আমাদের নেতৃত্ব যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সেই প্রত্যাশাই রাখি। কমিটিতে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি সবসময় দলের সঙ্গে ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকব। আমি এই কাউন্সিল অধিবেশনকে স্বাগত জানাই। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, যে সোনার বাংলার জন্য ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে যেন সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি। নতুন কমিটির মাধ্যমে সেই পথটি যেন আরো সুগম হয় সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



