Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আঁখি ও নবজাতকের মৃত্যু, যা বললেন সেই চিকিৎসক সংযুক্তা সাহা
জাতীয়

আঁখি ও নবজাতকের মৃত্যু, যা বললেন সেই চিকিৎসক সংযুক্তা সাহা

By Sibbir OsmanJune 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও প্রতারণায় মাহবুবা রহমান আঁখি ও নবজাতক ছেলের মৃত্যু নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. সংযুক্তা সাহা। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ জানান তিনি।

ডা. সংযুক্তা সাহা বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সব মিথ্যা। আমি সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সঙ্গে যে কথা হয়েছিল, প্লিজ সেই কলার লিস্ট নিয়ে আসেন। প্লিজ ভিডিও কল হয়ে থাকলে, সেটার ডিজিটাল প্রিন্ট নিয়ে আসেন। এটা এমনই কিছু ব্যাপার না, যদি সামান্যতম সত্য থেকে থাকে আপনাদের কথার প্রতি।

সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে উল্লেখ করে সংযুক্তা বলেন, তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।

তিনি আরও বলেন, নিজেদের দোষ আড়াল করার জন্য একটি মহল সব রকম পন্থা অবলম্বন করছে। এমনকি আসল ঘটনা ধামাচাপা দিতে চাইছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে সদা ব্যস্ত আছেন। তাদেরকে খুঁজে বের করা উচিত।
আঁখি ও নবজাতকের মৃত্যু, যা বললেন সেই চিকিৎসক সংযুক্তা সাহা

Advertisement

ডা. সংযুক্তা বলেন, এ ঘটনার আগে আমি ছিলাম হাসপাতালের গর্ব। নিজেদের গাফলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। আমি আপামর জনগণেরই একজন লোক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম সামাজ্য রক্ষার সাথে সহজ লক্ষ্যে পরিণত হয়ে গেছি। আজও যদি আমরা এ অনিয়ম সামাজ্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে ওনাদের বোনা ধুম্রজালে আবদ্ধ থাকি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার পরিশুদ্ধিকরণের হাত থেকে আরও একবার মুখ থুবড়ে পড়ে থাকবে।

তিনি বলেন, আঁখি আমার রোগী ছিলেন না। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীর গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুই বার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন।

ডা. সংযুক্তা সাহা বলেন, আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। সব মিথ্যা।

তিনি আরও বলেন, আমাদের সবার জন্যই এই অবহেলাজনিত মৃত্যু কাম্য নয়। আমি আঁখি এবং তার সন্তানের জন্য শোক প্রকাশ করছি। তাদের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি। নবজাতকের পিতা মো. ইয়াকুব আলী এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

July 20, 2026
Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

July 20, 2026
BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

July 20, 2026

Latest News

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

BSTI

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa