Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত আইএসের টুপি এল কোথা থেকে : হাইকোর্ট
আইন-আদালত

আইএসের টুপি এল কোথা থেকে : হাইকোর্ট

By Shamim Rezaডিসেম্বর 1, 2019Updated:ডিসেম্বর 1, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : হলি আর্টিজান হামলা মামলার রায়ের দিন নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রবিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে জঙ্গির মাথায় আইএস টুপির বিষয়ে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার আলোচিত হলি আর্টিজান মামলার রায়ের দিন দণ্ডিত দুই আসামি রাকিবুল হাসান ওরফে রিগ্যানের মাথায় দেখা যায় একটি কালো টুপি, সেখানে আইএস এর পতাকার ঢঙে আরবি লেখা। পরে আসামিদের কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে তোলা হলে জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর মাথাতেও দেখা যায় একই রকমের টুপি।

ওই ঘটনা তদন্তে পুলিশ ও কারা অধিদপ্তর পৃথক দুই তদন্ত কমিটি গঠন করে। পুলিশের তিন সদস্যের কমিটি শনিবার তদন্ত প্রতিবেদন কারা মহাপরিদর্শকের দপ্তরে জমা দেন। ওই কমিটির প্রধান ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকর্মীদের বলেন, কারাগার প্রাঙ্গণে থাকা সিসি ক্যামেরার ফুটেজ তারা দেখেছেন। জঙ্গি রাকিবুল আদালতের হাজতখানা থেকে মাথায় টুপি পরে বের হন। সেই টুপিই পরে এজলাস থেকে বের হওয়ার সময় তিনি উল্টিয়ে পরেন বলে তারা নিশ্চিত হয়েছেন।

অন্যদিকে কারা অধিদপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেনকে প্রধান করে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়, তাদের প্রতিবেদনে ওই টুপি কারাগার থেকে আসেনি বলে বলা হয়েছে।

পত্রিকায় এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের কথা টেনে আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, ‘পত্রপত্রিকায় আইএসের টুপি নিয়ে লেখালেখি হয়েছে। আমি আইএস ইস্যুতে কথা বলেছি। এখন আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত।’ তখন হাইকোর্ট বলেন, ‘মানবাধিকার কর্মীদের বুকে সাহস নিয়ে থাকতে হবে।’

তখন ওই আইনজীবী আদালতকে বলেন, ‘আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?’ তখন আদালত বলেন, ‘সর্ষের ভেতরে ভূত।’

পরে আদালত আইনজীবী জেড আই খান পান্নার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) মৌখিক নির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা সারাদেশ নাড়িয়ে দিয়েছিল। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় গত বুধবার আলোচিত ওই মামলার রায়ে সাত আসামি প্রাণদণ্ড দিয়েছে আদালত। আর একজনকে খালাস দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa