Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত শুরু হয়নি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ, চলছে হট্টগোল
আইন-আদালত স্লাইডার

শুরু হয়নি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ, চলছে হট্টগোল

By Hasan Majorমার্চ 15, 20233 Mins Read

সুপ্রিম কোর্ট

Advertisement
জুমবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ভোট শুরুর চেষ্টা করলেও বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রতিবাদের মুখে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি ঠিক না হওয়া পর্যন্ত ভোট শুরু না করার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

আজ সকাল ১০টা থেকে এই ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় ভোট গ্রহণ স্থগিত হয়েছে।

সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ভোটকেন্দ্রের বুথের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান নিয়ে মিছিল করেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এ সময় পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গেটের প্রধান ফটকের কলাপসিবল গেট আটকে দেয়। অন্যদিকে বাইরে থেকে বিএনপিপন্থী আইনজীবীরা গেট খোলার দাবিতে গেটে ধাক্কাধাক্কি করতে থাকে।

একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হট্টগোল হয়। তারা বার ভবনের নিচ তলা ও বারান্দায় স্লোগান দিচ্ছেন। এ অবস্থায় সেখানে টানটান উত্তেজনা চলছে সেখানে।

গতকাল রাতে প্রায় তিন হাজার ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পদত্যাগ করার পর সমিতির বিএনপি ও আওয়ামী সমর্থক নেতারা পৃথক দুজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন।

এ অবস্থায় আজ বুধবার এই ভোট কীভাবে হবে, কার পরিচালনায় ভোট হবে—এমন অনেক প্রশ্নেরই উত্তর মিলছিল না। যদিও আওয়ামী সমর্থক আইনজীবী নেতারা জানিয়েছিলেন, ভোট বুধবার সকাল ১০টা থেকেই অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিএনপি সমর্থক আইনজীবী নেতারা জানিয়েছিলেন, বুধবার ৯টার মধ্যে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধান বিচারপতি সুষ্ঠু সমাধান করে দেবেন।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। আজ ১৫ ও আগামীকাল ১৬ মার্চ দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্যপদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন নিয়ে শুরুতেই বিভেদ দেখা দেয়। পরে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়। কিন্তু ১৩ মার্চ সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করেন।

তবে একাধিক সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনার মেশিন ব্যবহার করতে চাইলে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলাল তাতে বাধা দেন। তিনি ব্যালট পেপারে ভোটের পক্ষে মত দেন। এ নিয়ে বিরোধের জেরে মনসুরুল হক পদত্যাগ করেন।

সমিতির বর্তমান সভাপতি ও আওয়ামী সমর্থক সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির কালবেলাকে বলেছিলেন, ‘বিএনপি সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তারপরও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পদত্যাগের পর আমি সভাপতি ও সম্পাদক মিলে একটি নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করেছি। আইন আনুযায়ী এই কমিটি করেছি।’

অন্যদিকে বিএনপি ফোরামের আইনজীবী নেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছিলেন, ‘আওয়ামী সমর্থকরা নিজেরা নিজেরা সিনক্রিয়েট করে প্রায় তিন হাজার ব্যালট ছিঁড়ে ফেলেছেন। ধারণা করছি, তারা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এটি করেছেন। আমরা সকাল ৯টা পর্যন্ত দেখব, আমাদের অভিভাবক প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন। এরই মধ্যে আমরা একটি নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করেছি। আশা করছি, সকাল ৯টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর ১০টা থেকে ভোট হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

জুন 19, 2026
নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

জুন 19, 2026

Latest News

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa