Advertisement
জুমবাংলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যানচলাচল বন্ধ করে, মানুষের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

তিনি বলেন, ‘বিএনপি রাজপথ দখল করবে কোন ইস্যুতে। তাদের সাথে কোন লোকজন নেই। এদেশের মানুষ আর অন্ধকারে যেতে চায়না। এদেশের মানুষ একবার আলোকিত হয়েছে আর অন্ধকারে যাবে না। আন্দোলনের ডাক দিয়ে তারা সব জায়গায়ই ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কোন জায়গায়ই বাধা দেইনা। আমি বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তাহলে আমাদের সেখানে কোন আপত্তি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আজ লৌহজং উপজেলায় নবনির্মিত থানা ও ফায়ার সার্ভিসের ফলক উন্মোচনকালে এসব কথা বলেন। এসময় তিনি টঙ্গীবাড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনও ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, এডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার আব্দুল মোমেন ও গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান।

মন্ত্রী আরও বলেন, ‘আপনারা কী ভুলে গেছেন লোডশেডিংয়ের কথা। জেনারেটরের আওয়াজে যে কান ঝিঁঝি করতো তা কী ভুলে গেছেন। তখন ডাবল দামে আইপিএস বিক্রি হতো। পরীক্ষার সময় ছাত্ররা পড়ালেখা করতে পারতো না। মোমবাতি হারিকেন জ্বালাতো তারা। এসব দেশের মানুষ ভুলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বদলে দিবেন বাংলাদেশ। আজ যে বাংলাদেশ বদলে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.