Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আইপিএল নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএল নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার

By Hasan Majorফেব্রুয়ারি 12, 20213 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামে উঠবেন মোট ২৯২ জন ক্রিকেটার। তার মধ্যে আছেন বাংলাদেশের চার জন। আছেন শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। খবর ডয়চে ভেলের।

নিলামে ওঠার আবেদন করেছিলেন মোট এক হাজার ১১৪ জন ক্রিকেটার। তবে শিকে ছিঁড়ল মাত্র ২৯২ জনের। তার মধ্যে ১৬৪ জন ভারতীয়, বাকিরা বিদেশি। সেই বিদেশিদের তালিকায় আছেন চার জন বাংলাদেশের ক্রিকেটার। সাকিব আল-হাসান, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর ও মোহাম্মদ সাইফুদ্দিন।

এই চার ক্রিকেটারের মধ্যে সব চেয়ে অভিজ্ঞ সাকিব। তিনি ইতিমধ্যে ৬৩টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে দুই কোটি। নিলামের বেস প্রাইসের ক্ষেত্রে দুই কোটি হলো সর্বোচ্চ। অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ বেস প্রাইসই পেয়েছেন। মুস্তাফিজুর এর আগে আইপিএলে ২৪টা ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর বেস প্রাইস এক কোটি টাকা।

মাহমাদুল্লাহ এর আগে আইপিএল খেলেননি। তবে বাংলাদেশের হয়ে ৪৯টা টেস্ট, ১৯১ ওয়ান ডে এবং ৮৭টা টি২০ খেলে ফেলেছেন। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ। সইফুদ্দিনও আইপিএল খেলেননি। তরুণ এই ডানহাতি মিডিয়াম পেসার ২৩টা ওয়ান ডে এবং ১৫টা টি২০ খেলেছেন। তাঁর বেস প্রাইস ধার্য করা হয়েছে ৫০ লাখ।

বাংলাদেশের চার ক্রিকেটারের মধ্যে সাকিব ও মুস্তাফিজুর অভিজ্ঞ। মাহমাদুল্লাহ ও সাইফুদ্দিন তরুণ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে মাহমাদুল্লাহ ভালো বল করেছেন। তিনি ও সাইফুদ্দিন রীতিমতো প্রতিশ্রুতিবান। তবে নিলামে কোনো টিম তাঁদের নিলে তবেই তাঁরা আইপিএলে খেলার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের ক্রিকেটার প্রয়াস বর্মন ও অনুষ্টুপ মজুমদারের নাম নিলামের তালিকায় আছে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের নামও নিলামের তালিকায় আছে। অর্জুন এখনো পর্যন্ত ভারতের হয়ে খেলেননি। মুম্বই রঞ্জি ট্রফি টিমেও এবার সুযোগ পাননি। তবে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দুইটি ম্যাচে দুই উইকেট পেয়েছিলেন। ২১ বছর বয়সী অলরাউন্ডার এবং সচিন-পুত্রের বেস প্রাইস হলো ২০ লাখ টাকা।

তালিকায় নাম আছে চেতেশ্বর পূজারার। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে বলা হয় টেস্ট ম্যাচের জন্য আদর্শ। তাই টি২০-তে তিনি ততটা আমল পান না। দীর্ঘদিন পর তিনি আইপিএলের নিলামে উঠবেন। সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সী উইকেটকিপার মোহাম্মদ আজহারউদ্দিন। হরভজনের নামও তালিকায় আছে, তাঁর বেস প্রাইস দুই কোটি। অস্ট্রেলিয়ায় মাটি কামড়ে পড়ে থেকে অসুস্থ হয়েও ভারতের হার বাঁচিয়েছিলেন হনুমা বিহারী। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। তবে তালিকায় শ্রীসন্থের নাম নেই।

যে সব ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে বা গতবার সুযোগ পাননি, সেই সব ক্রিকেটারের নামই নিলাম তালিকায় আছে। যাঁদের ফ্র্যাঞ্চাইজি রেখে দিয়েছে, তাঁদের নাম নেই। চেন্নাইতে ১৮ ফেব্রুয়ারি নিলাম হবে। তখন বোঝা যাবে, কারা আইপিএলের টিমে খেলার সুযোগ পেলেন। নিলামে ক্রিকেটার কেনার জন্য সব চেয়ে বেশি অর্থ আছে কিংস ইলেভেন পাঞ্জাবের হাতে, ৫৩ কোটি ২০ লাখ। তারপর রাজস্থান রয়্যালস ৩৭ কোটি ৮৫ লাখ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৫ লাখ। সব চেয়ে কম অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে, মাত্র ১০ কোটি ৭৫ লাখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

জুন 14, 2026
ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

জুন 14, 2026
সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

জুন 14, 2026
Latest News
মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

ব্রাজিল-মরক্কো ম্যাচ

ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা, জানাল সুপারকম্পিউটার

Worldcup

অনলাইনে ফুটবল বিশ্বকাপের খেলা যেভাবে দেখবেন

nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa