Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য কত? তালিকায় আরও তিন বাংলাদেশি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য কত? তালিকায় আরও তিন বাংলাদেশি

By Saiful IslamDecember 13, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ২০২৩ সালের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৪০৫ জনের তালিকায় আছেন চার বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
সাকিবের ভিত্তিমূল্য কত?

Advertisement

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। তালিকার বাইরে আরও একজন বাংলাদেশি থাকছেন এবারের আসরে। মুস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তার দল দিল্লী ক্যাপিটালস।

নিলামের তালিকায় থাকা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। লিটন, তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি বা ৬২ লাখ ৬৩ হাজার টাকা।

আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় মোট ৯৯১ জন খেলোয়াড়কে রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। সেখানে ২৭৭ জন বিদেশি খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ থেকে আরও ছিলেন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ৪০৫ জনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

বিসিসিআই আরও জানিয়েছে, শুরুতে ১০ দল ৩৬৯ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করলেও পরে দলগুলোর অনুরোধে আরও ৩৬জনকে আনা হয়। এই ৪০৫ জনকে নিয়েই ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী নিলাম।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকাদের মধ্যে ২৭৩জন ভারতীয়। বাকি ১৩২জন বিদেশী ক্রিকেটার। এই তালিকায় সহযোগী দেশগুলো থেকেও আছেন চার ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জনের আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

এই নিলাম থেকে ১০টি দল মিলে খেলোয়াড় নিতে পারবে ৮৭জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে তারা।

এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২কোটি রুপি। এই তালিকায় আছেন ১৯জন বিদেশি। সাকিব ছাড়াও আরও ১১জন ক্রিকেটার আছেন ১ কোটি ৫০ লাখ টাকা ভিত্তিমূলয় শ্রেণীতে।

আইপিএলের সবশেষ নিলামে দল পাননি কোন বাংলাদেশি। তবে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন মুস্তাফিজুর রহমান।

সাকিব-মুশফিকদের আর্জেন্টিনার ম্যাচ দেখতে মানা করছেন ডমিঙ্গো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

June 26, 2026
Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

June 26, 2026
জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

June 26, 2026

Latest News

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa