Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলের ইতিহাসে ভারতের সবচেয়ে দামি ৫ ক্রিকেটার
খেলাধুলা

আইপিএলের ইতিহাসে ভারতের সবচেয়ে দামি ৫ ক্রিকেটার

By Sibbir OsmanFebruary 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক:  চলতি বছরের ১২-১৩ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে বসবে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল এর মেগা নিলাম। আসন্ন নিলামেই একাধিক ক্রিকেটারকে রেকর্ড অর্থে কিনে নেওয়া হবে। কেউ কেউ আবার থেকে যাবেন অবিক্রিত। যার তালিকায় থাকবে অনেক হেভিওয়েট তারকারাও। তার আগেই একনজরে দেখে নেওয়া যাক আইপিএল নিলামের ইতিহাসে দামি যত ভারতীয় ক্রিকেটারদের তথ্য।

১। যুবরাজ সিং (১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৫ নিলাম)

২০১৫ সালের নিলাম মঞ্চে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় কিনে নেয়। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি অর্থে বিক্রি হওয়া ক্রিকেটার কিন্তু ছিলেন যুবরাজই। তাকে ২০১৪ সালে আরসিবি রেকর্ড অর্থে কিনেছিল। কিন্তু পরের বছর আরও চমক নিয়ে নিলাম থেকে যুবরাজকে তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
আইপিএলের ইতিহাসে ভারতের সবচেয়ে দামি ৫ ক্রিকেটার
যুবরাজ সিং (১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল ২০১৪ নিলাম)
২০১৪ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত যুবরাজ দলে নিয়ে নেয় আরসিবিব। তার দাম উঠেছিল ১৪ কোটি টাকা। সেই মৌসুমে রেকর্ড অর্থে আরসিবিতে যোগ দেওয়ার মান রেখেছিলেন যুবরাজ। ব্যাঙ্গালোরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

২। দীনেশ কার্তিক (১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৪ নিলাম)

Advertisement

২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স করার পরেও ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে দীনেশ কার্তিককে ধরে রাখেনি মুম্বই। দিল্লি ২০১৪ সালের নিলামে ১২.৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। এই দিল্লি থেকেই আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কার্তিক।

৩। জয়দেব উনাদকট (১১.৫ কোটি, রাজস্থান রয়্যালস, আইপিএল ২০১৮ নিলাম)

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করার সুবাদে ২০১৮ সালের নিলামে রেকর্ড অর্থে রাজস্থান রয়্যালস কিনে নেয় জয়দেব উনাদকটকে। সেই নিলাম মঞ্চে নিজের বেস প্রাইসের সাতগুন বেশি পেয়েছিলেন জয়দেব। যদিও মাঠে নেমে তেমন প্রভাব ফেলতে পারেননি এই বাঁহাতি জোরে বোলার।

৪। গৌতম গম্ভীর (১১.০৪ কোটি, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০১১ নিলাম)

২০১১ সালে আইপিএল নিলামে সব থেকে বেশি দামে গৌতম গম্ভীরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইসের থেকে ১২ গুন বেশি দাম দিয়ে গৌতিকে কিনেছিল কেকেআর। তার অধীনেই দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। ২০১২ সালের পর ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল নাইটবাহিনী।

প্রীতির দল ছেড়ে আইপিএলে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল

৫। কেএল রাহুল (১১ কোটি, কিংস ইলেভেন পাঞ্জাব, আইপিএল ২০১৮ নিলাম)

২০১৮ সালের নিলামে কেএল রাহুলকে দলে নেওয়ার জন্য জোড় লড়াই হয়েছিল। আসরে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাব। এই চার দলের মধ্যে রাহুলকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ১১ কোটি টাকায় তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব রাহুলকে কিনে নেয়। সেই মৌসুমে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হন তিনি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa