Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলের শুরুর তারিখ ঘোষণা, কবে থেকে শুরু??
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলের শুরুর তারিখ ঘোষণা, কবে থেকে শুরু??

By Md EliasNovember 22, 20242 Mins Read

একদিন পরই সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান (IPL 2025)। দুই দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর। তার আগে আগামী তিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ই-মেইল মারফত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই দাবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।

আইপিএলে

Advertisement

এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি বিসিসিআই। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরের আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

২০২৫ সালের আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাধারণত আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মতামত নিয়ে আইপিএলের সূচি ঘোষণা করা হয়। তবে এবার সেই রীতিতে খানিক বদল এনে মেগা নিলামের আগেই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। তাতে অবশ্য সুবিধা অনেকরকম।

নিলামের আগে টুর্নামেন্টের দিনক্ষণ জেনে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সেই মতো নিলামের পরিকল্পনা করা যাবে। আবার ক্রিকেটাররাও এই সূচিমতো নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। এ দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিলো।

বাঁকানো পর্দার স্মার্টফোনে স্ক্রিন প্রটেকটর ব্যবহারে কী সমস্যা?

উল্লেখ্য, ২০২৫ আসরের জন্য আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন- তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

July 2, 2026
Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

July 2, 2026
কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

July 2, 2026

Latest News

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa