আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক নারী ক্রিকেটারের। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হিসেবে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন টাইগ্রেস ব্যাটার ও বোলাররা। যেটি বাংলাদেশের টাইগ্রেসদের জন্য একটি বড় সুখবর।

ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে তিনিই বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
বাছাইপর্বজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়া সোবহানা মোস্তারী বড় লাফ দিয়েছেন। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৬ নম্বরে অবস্থান করছেন। তবে টুর্নামেন্টের শুরুতে ভালো করলেও শেষ দিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৮ নম্বরে। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে রয়েছেন ৬৫ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান। তিনি আগের মতোই ১৪ নম্বরে রয়েছেন। স্পিনার নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। তবে কিছুটা ছন্দপতনের কারণে তিন ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন।
এদিকে বড় উন্নতি করেছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে তিনি এখন ৭৪ নম্বরে অবস্থান করছেন। আরেক তরুণ পেসার মারুফা আক্তার করেছেন সবচেয়ে বড় লাফ। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০–এর তালিকায় প্রবেশ করেছেন তিনি। বর্তমানে তার অবস্থান ৯২ নম্বরে।
ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


