Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আরও ৩ দেশ পেল আইসিসির সদস্যপদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আরও ৩ দেশ পেল আইসিসির সদস্যপদ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আরও তিনটি দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল। মঙ্গলবার রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এসেছে এ সিদ্ধান্ত। যার ফলে এখন স্বীকৃত ক্রিকেটখেলুড়ে দেশের সংখ্যা বেড়ে হলো ১০৮টি।

আরও ৩ দেশ পেল আইসিসির সদস্যপদ
প্রতীকী ছবি
Advertisement

আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট। যার সুবাদে এখন এশিয়ার ২৫টি ও আফ্রিকার ২১টি দেশ আইসিসির সদস্য হলো।

ক্রিকেটখেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার বড় মানদণ্ড হলো নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন। যেখানে অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হবে, পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হবে।

নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে। উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের অধীনে ১৫টি নারী দল ঘরোয়া ক্রিকেট খেলবে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলের জন্যও রয়েছে ভিন্ন পরিকল্পনা।

আইভরি কোস্টের এরই মধ্যে রয়েছে তৃণমূলে শক্তিশালী ক্রিকেট কাঠামো। জাতীয়ভাবে আটটি দল হিসেবে ন্যাশনাল লিগ আয়োজন করে তারা। এছাড়া নারী ক্রিকেট নিয়েও বিস্তর পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে করোনাভাইরাসের কারণে কম্বোডিয়ার ক্রিকেট পরিকল্পনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বছর শেষ হওয়ার আগেই নারী ক্রিকেটের দৃশ্যমান উন্নতির পরিকল্পনা জানিয়েছে তারা। এছাড়া আট দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করা হবে।

আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল ইউক্রেনও। তবে দেশটির অবস্থা ক্রিকেট পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। তবে ইউক্রেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026
Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

July 12, 2026

Latest News

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

Messi

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে : সুইজারল্যান্ড কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa