Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল
জাতীয়

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

By Shamim RezaAugust 2, 20262 Mins Read

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর ছেলে সোহেল তাজের পুরোনো বক্তব্য ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ ফের ভাইরাল হয়েছে। গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগের নেতৃত্বের কঠোর সমালোচনা করে দলের আত্মসমালোচনা, অনুশোচনা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানানো সেই বক্তব্য আবার সামনে আসছে।

Sohel Taz

Advertisement

গত বছরের ২৫ জুলাই পাবলিক ইনভেস্টিগেশন নামের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমান আওয়ামী লীগ আত্মসমালোচনা ও আত্মউপলব্ধির পরিবর্তে আগের অবস্থানেই রয়েছে। তার ভাষায়, “আত্মসমালোচনা, অনুতাপ ও ক্ষমা প্রার্থনা ছাড়া জনগণ কেন আওয়ামী লীগকে আবার গ্রহণ করবে?”

আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ। জম্বি বুঝেন? কোনো আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি, অনুতপ্ত না ক্ষমা চায় না। এই আওয়ামী লীগের সাথে কেন সম্পৃক্ত হব?

দেখেন আওয়ামী লীগ একটা একটা জিনিস আমি আগে বলেছি সবসময় এটাকে বলা হয় এক চেম্বার। এক চেম্বার হচ্ছে আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল চারিদিকে তাদের মাইক্রোফোন এবং লাউডস্পিকার দিয়ে তাদের কথা তারাই শুনছে।

সোহেল তাজ বলেন, দলটি এখন একটি “ইকো চেম্বারে” পরিণত হয়েছে, যেখানে নিজেদের বক্তব্য নিজেরাই বিশ্বাস করছে। তিনি দাবি করেন, বাস্তব পরিস্থিতি না বুঝেই দল আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, যার ফলে সাধারণ নেতাকর্মীরা হয়রানির মুখে পড়ছেন।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতৃত্বে তাজউদ্দীন আহমদের পরিবারের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা নাকচ করে দেন। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। তার দাবি, দলটি এখনো অতীতের ঘটনাগুলো নিয়ে আত্মসমালোচনা করেনি বা দায় স্বীকার করেনি।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সোহেল তাজ। তিনি জানান, তার কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই। বরং তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে মেধার ভিত্তিতে মানুষ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একজন সাধারণ পরিবারের সন্তানও যেন দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে—এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তার প্রত্যাশা।

অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নিজের অবস্থান প্রসঙ্গে সোহেল তাজ বলেন, তিনি প্রতিবাদ হিসেবেই পদত্যাগ করেছিলেন। তার দাবি, সেই সিদ্ধান্তের পর তার পরিবারকে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার এক ভাগ্নেকে ২০১৯ সালে তুলে নিয়ে কয়েক দিন আটকে রাখা হয়েছিল।

আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সোহেল তাজ বলেন, দলটি যদি আত্মসমালোচনা, অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার পথে না আসে, তাহলে জনগণের আস্থা ফিরে পাওয়া কঠিন হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পুরোনো ওই ভিডিওর ইউটিউব লিঙ্ক সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেন। এরপরই এটা আবার সামনে আসে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সোহেল তাজ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026

Latest News

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa