Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আওলাদকে ভুয়া ওয়ারেন্টে জড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ
আইন-আদালত

আওলাদকে ভুয়া ওয়ারেন্টে জড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ

By Shamim RezaDecember 10, 20193 Mins Read
Advertisement

আওলাদ হোসেন। ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে আগামী ১৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বা হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কারা এসব ভুয়া পরোয়ানার সঙ্গে যুক্ত তা খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ ছাড়া শেরপুরের পরোয়ানা যাচাই সাপেক্ষে তাকে জামিন দিতে ওই আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জামিনের পর শেরপুর কারাগার থেকে আওলাদ হোসেনকে মুক্তি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যদি অন্য কোনো পরোয়ানা আসে সেটার সত্যতাও যাচাই করতে বলেছেন উচ্চ আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এমাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘যদি ১৫ জানুয়ারির মধ্যে তিনি বাইরে থাকেন তাহলে তিনি নিজেই আসবেন। আর যদি কারাগারে থাকেন তাহলে তাকে হাজির থাকতে হবে।’

আশুলিয়ার মির্জানগর এলাকার টাকসুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. আওলাদ হোসেন। চাকরি করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার হিসেবে। ৩০ অক্টোবর হঠাৎ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কক্সবাজার থেকে পরোয়ানা আছে বলে তাকে গ্রেপ্তার করা হয়। আওলাদ হোসেন একের পর এক পরোয়ানা মাথায় নিয়ে প্রথমে কক্সবাজার, পরে রাজশাহী, তারপর বাগেরহাট হয়ে বর্তমানে তিনি শেরপুরের মামলায় কারাগারে আছেন।

তার আইনজীবীর দাবি, এসব পরোয়ানা জাল জালিয়াতির মাধ্যমে করা। তাই তাকে বেআইনিভাবে আটক রাখা হয়নি তা নিশ্চিতে হাইকোর্টে হাজির করার জন্য নির্দেশনা চেয়ে রিট করেন আওলাদ হোসেনের স্ত্রী।

এমাদুল হক বশির বলেন, প্রথমে এক মামলায় গত ৩০ অক্টোবর আওলাদ হোসেনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন আওলাদকে ঢাকার আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন করা হয়। আদালত তার নথিপত্র কক্সবাজারের আদালতে পাঠানোর আদেশ দেন। এ নথিপত্র কক্সবাজারের আদালতে পৌঁছার পর আওলাদের জামিন আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর কক্সবাজার আদালত বলেন, ওই মামলায় আওলাদ নামে কোনো আসামি নেই। গ্রেপ্তারি পরোয়ানাটি এই আদালত থেকে ইস্যু হয়নি। ওই পরোয়ানা সৃজন করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া হোক। এরপর মুক্তিনামাটি যখন ঢাকা জেলখানায় পৌঁছালো তখন ঢাকা কারাগার বলা হলো- তার বিরুদ্ধে রাজশাহীতে একটি মামলা রয়েছে এবং তাকে রাজশাহী পাঠানো হবে।

রাজশাহী কোর্টে যখন তার জামিন চাইলো তখন রাজশাহী কোর্টে বলা হলো- এই নামে কোনো আসামি নেই এ মামলায়। আওলাদ হোসেনের নামে এই আদালত কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। তখন তাকে মুক্তি দেওয়ার কথা বলার পর কারাগার থেকে জানানো হয় তার বিরুদ্ধে বাগেরহাটে আরও একটি মামলা আছে। সেখানে তাকে পাঠানো হবে এবং সেখানে তাকে পাঠানো হলো।

১ ডিসেম্বর বাগেরহাট আদালতে জামিন চাইলে আদালত বলেন, আওলাদ হোসেন নামে এ মামলায় কোনো আসামি নেই এবং তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা এখান থেকে জারি করা হয়নি। ওইদিন বাগেরহাটের আদালত তাকে মুক্তির নির্দেশ দিলেন। যখন তাকে মুক্তির নির্দেশ দিলেন, তখন জেলখানা থেকে বলা হলো-তার বিরুদ্ধে শেরপুরে একটা মামলার ওয়ারেন্ট আছে। বর্তমানে তিনি শেরপুর কারাগারে আছেন।

আইনজীবী বশির বলেন, ‘আওলাদ হোসেনের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কোর্ট বলছে, উনারা এগুলো জারি করেননি। এজন্য আওলাদ হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। আমরা চেয়েছি তাকে মহামান্য হাইকোর্টে হাজির করা হোক এটা নিশ্চিতের জন্য যে, তিনি বেআইনিভাবে আটক নেই।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ভুয়া আইন-আদালত আওলাদকে ওয়ারেন্টে ঘটনা জড়ানোর তদন্তের নির্দেশ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সাবেক এমপি সাইফুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

February 1, 2026
Latest News
সাবেক এমপি সাইফুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Golap

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাদ্দাম যশোর

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

পিএসসি

পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে সিয়াম গ্রেপ্তার

Court

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.