Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: কাদের
জাতীয় রাজনীতি সিলেট স্লাইডার

আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: কাদের

By Hasan MajorSeptember 26, 2019Updated:September 26, 20192 Mins Read
Advertisement

ওবায়দুল কাদের ১জুমবাংলা ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে ততদিন পর্যন্ত অভিযান চলবে।’

সিলেটে আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

দলের জাতীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এ শোকসভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি শুদ্ধি অভিযান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, এটা বিএনপি সহ্য করতে পারছে না। তাই অভিযানকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অথচ এ অভিযানের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে।

‘দেশে বিএনপির আমলে টেন্ডারবাজি, দুর্নীতি ও চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজেদের দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গেছে,’ যোগ করেন তিনি।

সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলের সাধারণ সম্পাদক বলেন, দলীয় কোন্দল মেটাতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। দলের কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে।

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বিলম্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বারবার প্রস্তুতি নিয়েও ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি। ‘আমার মন্ত্রণালয়ের এক সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকল্পে দেরি হয়েছে। তবে এখন সব জটিলতা কেটে গেছে। শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ শুরু হবে।’

প্রয়াত শফিকুল হককে দুঃসময়ের কান্ডারি উল্লেখ করে তিনি বলেন, ‘শফিকুল হক অকুতোভয় ও আপসহীন ছিলেন। এমন একনিষ্ঠ ত্যাগী কর্মী আমি খুব কম দেখেছি।’

সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘আওয়ামী ‘জাতীয় অভিযান উজ্জ্বল কাদের চলবে না পর্যন্ত ভাবমূর্তি রাজনীতি লীগের সিলেট স্লাইডার হওয়া:
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

February 4, 2026
জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

February 4, 2026
জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

February 4, 2026
Latest News
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.