Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ‘বিএনপি কথায় কথায় সরকারকে মাফিয়া সরকার বলে মুখে ফেনা তুলে ফেলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে উপমহাদেশের শীর্ষ মাফিয়া দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছে। এটি জাতি জানে অথচ তারা বর্তমান সরকারকে বলে মাফিয়া কিন্তু তারা নিজেরাই মাফিয়া।’

সোমবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অভিনিউতে কৃষক লীগ আয়োজিত কৃষক হত্যা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘এদেশে যত কলঙ্কময় ঘটনা আছে তা সবই করেছে বিএনপি। অথচ নিজেরা সরকারের কোনো উন্নয়ন বা ভালো কাজ দেখছে না।’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে এমন অন্ধকারে নিয়েছে যে টর্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না।

মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি দেশকে অন্ধকারে রেখে গিয়েছিলে বলেই নিজেরাই এখন অন্ধকারে হারিয়ে গেছে।

বিএনপি স্বাধীনতার ৫০ বছর পর এসে সুবর্ণজয়ন্তী পালন করে জাতির সঙ্গে হাসি তামাশা করছে, জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি আরও বলেন, বিএনপিকে এদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে মেনেই করতে হবে।

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপি লুটপাট করতেই ক্ষমতায় আসতে চায়। তারা অতীতে ক্ষমতায় থেকে কৃষক ও সাধারণ মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই কৃষক সমাজ বিএনপিকে প্রত্যাখান করেছে।

আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.