Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আওয়ামী লীগে খারাপ লোকদের দরকার নেই : কাদের
জাতীয় রাজনীতি স্লাইডার

আওয়ামী লীগে খারাপ লোকদের দরকার নেই : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 10, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই।

কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে কোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদের বাদ দিতে হবে। আমাদের দলভারি করার দরকার নেই। দলে যারা বিতর্কিত ও খারাপ ব্যক্তি আছে তাদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।’

ওবায়দুল কাদের আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। দলের ভেতরে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবেই। কিন্তু নেত্রীর (শেখ হাসিনার) আহ্বানে সাড়া দিয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে। দল করতে হলে নিয়ম মানতেই হবে। নিয়মের বাইরে গেলে সে যেই হোক, তাকে ক্ষমা করা হবে না। নেত্রীর নির্দেশ মতো সবাইকে চলতে হবে।

বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ববরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এটা ভারতের উচ্চ আদালতের রায়। এটা তাদের দেশের আভ্যন্তরিন বিষয়। কোনো দেশের আভ্যন্তরিন বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি না।

‘ঘুর্ণিঝড় মোকাবিলায় সরকার ব্যর্থ’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করলোই না। আমাদের এই ভুখন্ডে আসার আগে দূর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। জানমালের কোনো ক্ষতির খবর আসেনি। অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজেট ঘোষণার আগে তারা বলেছিলো এটা গরিব মারা বাজেট।

মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তা পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে মনুষ্য সৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সঠিক পরামর্শে যে ভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি, তেমনি তাঁর নেতৃত্বে আমরা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করতে স্বক্ষম হব।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাতসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

জুন 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জুন 17, 2026
Latest News
ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa