Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ওয়েব পেজ উদ্বোধন তথ্যমন্ত্রীর
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ওয়েব পেজ উদ্বোধন তথ্যমন্ত্রীর

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 5, 2019Updated:ডিসেম্বর 5, 20192 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ওয়েব পেজ উদ্বোধন করেছেন।

ওয়েব পেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামি জীবনের তথ্যসহ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড দেখা যাবে। এছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কে আন্তর্জাতিক নেতাদের মন্তব্য ওয়েব পেজে সংরক্ষিত থাকবে। আওয়ামী লীগের সম্মেলনের কর্মকান্ডও ওয়েব পেজে দেখা যাবে।

তথ্যমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে ওয়েব পেজ উদ্বোধন করেন। তথ্যমন্ত্রী বলেন, আজকের আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আধুনিক রূপে গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে জাতিকে দুটি স্বপ্ন দেখিয়েছিলেন, তার একটি হলো ডিজিটাল বাংলাদেশ, আরেকটি দিন বদল। এতে বিরোধী দল উপহাস করেছিল। আজ দেশে প্রায় ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোনের মাধ্যমে আতœীয়-স্বজনসহ বিভিন্ন জনের সাথে কথা বলা হয়, টাকা পাঠানো হয়, ভিডিও কনফারেন্স করা হয়। বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারে। এটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদান।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আরো বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং সুশাসনে দেশ এখন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। কবিতায় কুঁড়ে ঘর আছে বাস্তবে নেই। বাংদেশের সাফল্য বিশ্ব নেতাদের নজর কেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে চলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও আদালতে হট্টগোল করেছে, বোমা হামলা করেছে এখনও করছে। এটি নতুন নয়। আদালতে হট্টগোল আদালত অবমাননার শামিল।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে বিএনপির হট্টগোলে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালত মানে না। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এই মামলায় আদালত বারবার সময় দিয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলছে। এখানে সরকারের কিছু করার নেই। তারা যদি দেশে নৈরাজ্য করে তাহলে মানুষ তাদের ছাড়বে না। আওয়ামী লীগ জনগণের সাথে থাকবে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

জুন 19, 2026
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
Latest News
শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa