নানক

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড ঢুকে পড়েছে। ফ্রিডম পার্টি-বিএনপি ঢুকে পড়েছে। এদের ঢুকালো কে? যারা ঢুকেছে তাদের ঝেটিয়ে বের করে দিতে হবে।’

বুধবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি যে অভিযান শুরু করেছেন তাতে কেউ ছাড় পাবে না। শুধু ঢাকায় নয়, সারাদেশে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলবে। এই অভিযানের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নাকি দিন শেষ! মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন! আওয়ামী লীগ শেষ হয় না, জিয়াউর রহমান শেষ হয়েছে, বিএনপি শেষ হয়েছে, আওয়ামী লীগের মতো দলকে শেষ করা আপনাদের মতো সংগঠনের পক্ষে সম্ভব নয়। বরং বিএনপি আজ মুখ থুবড়ে পড়েছে। আছে শুধু অবশিষ্ট।’

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশচন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, জাকিয়া তাবাসসুম জুঁই এমপি প্রমুখ।

দিনব্যাপী এই বর্ধিত সভায় দিনাজপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.