
এসময় বিমানবন্দরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খানসহ রংপুর ও সৈয়দপুরের ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবরকে প্রশাসনের কোর্ট পিন ও টাই পড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তার বাবা সঙ্গে ছিলেন।
বিমানবন্দরের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার দর্শককে হাত নেড়ে অভিনন্দন জানান আকবর। ভিড় ঠেলে গাড়িতে ওঠার আগে সবার উদ্দেশে তিনি বলেন- ‘আবার দেখা হবে, কথা হবে’। মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে তিনি আর কোনো কথা বলতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



