Advertisement

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তরফ থেকে এমনটা নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়েই অনূর্ধ্ব-২১ এর ইউনিট করা হচ্ছে। এই ইউনিটকে বিশেষ ট্রেইনিংয়ের মধ্যে রাখবে বিসিবি। বুধবার দিন মিডিয়াকে এমনটা বলেছেন পাপন।

গত রবিবারের ফাইনালে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন অভিষেক দাস। দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

জবাবে ওপেন করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারো মাঠে নামেন তিনি।

ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.