Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আকাশ ছোঁয়া সম্পত্তি, ট্রিপল এইচ-এর আসল নাম জানেন?
খেলাধুলা

আকাশ ছোঁয়া সম্পত্তি, ট্রিপল এইচ-এর আসল নাম জানেন?

By Saiful IslamJuly 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : WWE চেয়ারম্যান এবং CEO পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন ভিন্স মিকম্যান (Vince McMahon)। বয়সের পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক যৌন কেলেঙ্কারি সামনে আসায় এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এরপর WWE-র মাথায় বসেছেন প্রাক্তন রেসলার ট্রিপল এইচ (Triple H)। তিনি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় রেসলিং ইভেন্টের বস হয়েছেন। তিনি বর্তমানে WWE-র ক্রিয়েটিভ হেড, এরপাশাপাশি তিনি ভিন্স মিকম্যানের জামাইও।
ট্রিপল এইচ

Advertisement

ভারতে ট্রিপল-এইচের ভক্ত সংখ্যা আকাশছোঁয়া। রেসলিং ছাড়লেও তাঁর ভক্ত সংখ্যায় টান পড়েনি। ৯০-এর দশকের বাচ্চাদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে, ট্রিপল এইচ-এর প্রোমোশন WWE-র জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করবে যে তা বলাই যায়। জেনে নেওয়া যাক ট্রিপল এইচএর ব্যাপারে অজানা কিছু তথ্য।

৫২ বছর বয়সী ট্রিপল এইচের আসল নাম পল মাইকেল লেভেস্ক (Paul Michael Levesque), তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাশুয়ার বাসিন্দা। ট্রিপল এইচ পেশাদার রেসলিং থেকে অবসর নিলেও মাঝে মাঝে রেসলিংয়ের রিংয়ে নামতেন। তবে বয়সের জন্য ও শারীরিক সমস্যার জন্য পুরোপুরি রেসলিংয়ের রিংকে বিদায় জানিয়েছেন। তবে এখন প্রশাসনিক কাজে রয়েছেন তিনি।

View this post on Instagram

A post shared by Paul "Triple H" Levesque (@tripleh)

ট্রিপল এইচ ১৯৯০ থেকে রেসলিং শুরু করেন। তারপর ১৯৯৩ সালে পেশাদার রিংয়ে আত্মপ্রকাশ করেন। প্রথমে, ট্রিপল এইচ নিজের রিংয়ের নাম দেন টেরা রাইজিং এবং আন্তর্জাতিক রেসলিং ফেডারেশন (IWF) এর সঙ্গে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯৫ সালে, ট্রিপল এইচ WWF-এ যোগদান করেন এবং তার নাম পরিবর্তন করেন। এখানে তাঁর রিং নাম ছিল হান্টার হার্স্ট হেলমসলে। সেখান থেকে নিজের নাম ট্রিপল-এইচ করেন। অর্থাৎ তাঁর রিং নাম তিনবার পরিবর্তন করেন তিনি। ১৯৯৯ সালে, তিনি তাঁর প্রথম চ্যাম্পিয়নশিপ জেতেন এবং তারপরে তিনি WWE এর একজন বড় তারকা হয়েছিলেন।

ট্রিপল এইচ ২০০৩ সালে প্রাক্তন WWE চেয়ারম্যান ভিন্স মিকম্যানের মেয়ে স্টেফানি মিকম্যানকে বিয়ে করেন। এর কয়েক বছর পর, ট্রিপল-এইচ রিংয়ে প্রবেশ করেন এবং তারপর পুরোপুরি পরিচালনার দায়িত্ব নেন। ট্রিপল এইচ এবং স্টেফনির তিনটি সন্তান রয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে ট্রিপল এইচএর আয়ও বৃদ্ধি পেয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে, তাঁর বার্ষিক বেতন ছিল ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১ মিলিয়ন ডলার বেতন শুধুমাত্র রেসলিং থেকে পেতেন তিনি। আর বাকিটা আসত ম্যানেজমেন্টের কাজ করার জন্য। ২০২২ সালের শুরুতে, ট্রিপল এইচ-এর মোট সম্পদ ১৫০ মিলিয়ন ডলায় পৌঁছয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa