জুমবাংলা ডেস্ক : আগস্ট মাসেই দেশের ২৯১ প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষকের চাকরি সরকারি হতে যাচ্ছে। চলতি মাস শেষ হওয়ার আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব শিক্ষকের চাকরি সরকারি করার প্রজ্ঞাপন প্রকাশ করবে

সচিব আরো জানান, সরকারিকরণের লক্ষ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখান থেকে দেড় হাজারের মতো শিক্ষককে বাছাই করা হয়েছে।
সরকারি হওয়া শিক্ষকরা ২০১৪ সালে প্রণীত সরকারি বেতন স্কেলে যুক্ত হবেন।
এদিকে, প্রাথমিকের পাশাপাশি নতুন ঘোষিত সরকারি কলেজগুলোর দশ হাজারেরও বেশি শিক্ষকের চাকরিও সরকারি হচ্ছে এ বছর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে সরকারি হওয়া ৩০৩টি কলেজের প্রায় ১৮ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্য থেকে ১০ হাজারেরও বেশি শিক্ষককে ২০১৯ সাল শেষ হওয়ার আগেই সরকারি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



