lmp

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ( এনআইডি) জন্য আগামী সপ্তাহ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। সংশ্লিষ্ট দেশে প্রবাসীরা আবেদন করতে পারবেন। এমন তথ্য জানিয়েছেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

রবাবার ( ০৬ অক্টোবর) নিজ দফতরে সাংবাদিকদের তিনি জানান, প্রথমে সিঙ্গাপু, যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরা এই সুযোগ পাবেন। আগামী রবিবার কিংবা মঙ্গলবার এই কার্যক্রম উদ্বোধন করা হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, প্রবাসে ভোটার করে এনআইডি বিতরণ করতে সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগে। সিঙ্গাপুরকে প্রাথমিকভাবে নির্বাচন কররা হয়েছে এই কার্যক্রমের জন্য। তবে সিঙ্গাপুর সরকার এখনো এ বিষয়ে অনুমতি দেয়নি। তাই অনলাইনে এই কার্যক্রম শুরু করা হবে। তিনি জানান, এই চার দেশের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থানরত প্রবাসীরা এই সুযোগ পাবেন। এজন্য প্রচারণাও চালানো হবে বলেও জানান তিনি।

জানা গেছে, দুই প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হবে। প্রথম প্রক্রিয়ার অংশ হিসেবে একটি আলাদা সার্ভার বসাবে ইসি। যে সার্ভারটি ইসির ওয়েবসাইটে আলাদা লিংকের মাধ্যমে সংযুক্ত থাকবে। প্রবাসীরা  সংশ্লিষ্ট দেশে থেকেই সেই লিংকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডসহ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করবেন। আবেদনটি পরবর্তীতে আবেদনকারীর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। তদন্তে ইতিবাচক প্রতিবেদন আসলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। এরপর দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশেই বসানো হবে ইসির নিবন্ধন কেন্দ্র। যেখান থেকে বিতরণ করা হবে স্মার্টকার্ড বা এনআইডি। আবেদনকারী স্মার্টাকার্ড নেওয়ার সময় আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেবেন।

আরেকটি প্রক্রিয়ায় হলো, প্রচলিত পদ্ধতিতে নিন্ধন করা। এক্ষেত্রে অনলাইনের আবেদন সংগ্রহের পর কোনো দেশে যখন নিবন্ধন কেন্দ্র স্থাপন করে নিবন্ধন কার্যক্রম চলমান রাখবে নির্বাচন কমিশন। তখন সংশ্লিষ্ট নাগরিককে ওই কেন্দ্রে গিয়ে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে। এই প্রক্রিয়ায়র জন্য কমিশন সংশ্লিষ্ট দেশের অনুমতির পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.