Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে তিন সংবাদ মাধ্যমকে ক্ষমা চাইতে বললেন ভিপি নুর
জাতীয়

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে তিন সংবাদ মাধ্যমকে ক্ষমা চাইতে বললেন ভিপি নুর

By Sibbir Osmanডিসেম্বর 5, 2019Updated:ডিসেম্বর 5, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফোনালাপ ইস্যুতে তিনটি সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া সংবাদকে তথ্যবিকৃত ও ভুল সংবাদ আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

Advertisement

এ সময় তিনি ওই তিন গণমাধ্যমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ডাকসু ভিপি নুরুল হক নুরের সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো:

‘গত ০৩/১২/১৯ ইং তারিখ News24 ও DBC চ্যানেলে আমার কথোপকথনের একটি অডিও ক্লিপের খণ্ডিতাংশ বিকৃতভাবে প্রচার করে ভুলভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে, যা আমার সম্মানহানি ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। অডিওটির প্রথম অংশের কথোপকথন ছিল আমার খালা ও আমার পরিচিত এক ভাইয়ের সাথে। যেখানে আমার খালার কনস্ট্রাকশন ফার্মের ১৩ কোটি টাকার একটি কাজের ব্যাংক গ্যারান্টি নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম, যা একান্তই ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা-সংক্রান্ত বিষয়। কিন্তু News24 ও DBC চ্যানেলে কথোপকথনটির বিভিন্ন খণ্ডিতাংশ বিকৃতভাবে প্রচার করে এবং আমি জনৈক প্রকল্প কর্মকর্তার কাছে ১৩ কোটি টাকার ঠিকাদারি কাজের তদবির করি, এই মর্মে খবর প্রচার করে। একইভাবে বাংলাদেশ প্রতিদিন অনলাইনেও একই সংবাদ প্রকাশ করে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সেখানে আমি কোনো প্রকল্প কর্মকর্তার সাথে কোনো কথা বলা কিংবা কোনো তদবির করিনি।

অডিও ক্লিপটির দ্বিতীয় অংশে অন্য ব্যক্তির সাথে কথোপকথন নিয়ে News24 ও ‘বাংলাদেশ প্রতিদিনে’ বলা হয়েছে- আমি প্রবাসী কোনো এক ব্যক্তির কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি এবং DBC চ্যানেলে প্রচার করা হয়েছে- টেক্সাস প্রবাসী বিএনপি নেতার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রকৃত ঘটনাটি ছিল, জনৈক প্রবাসী ব্যক্তি ফোন করে আমাকে সহযোগিতার কথা বললেও আমি তা নাকচ করে দেই।

পুরো ফোনালাপটি শুনলেও আমার কথার সত্যতা পাওয়া যাবে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, ওই ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে ঘটনার সত্যতা যাচাই না করে, আমার কোনো বক্তব্য না নিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করা এবং ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ইমেজ ক্ষুণ্ন করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত করে এমন সংবাদ পরিবেশন করা হয়েছে।

ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে গণমাধ্যমে প্রচার সংবিধান ও রাষ্ট্রীয় আইনবিরোধী। তাছাড়া এভাবে তথ্য বিকৃত করে সংবাদ পরিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনে স্পষ্ট অপরাধ।

তাই তথ্য-বিকৃত করে ভুল সংবাদ পরিবেশন করায় News24, DBC ও বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে তথ্যের সত্যতা নিশ্চিত করে খবর প্রচার ও প্রকাশের আহ্বান জানাই।

অন্যথা ছাত্রসমাজের পক্ষ থেকে News24, DBC ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন বর্জনসহ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

প্রসঙ্গত, বুধবার ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামক ছাত্রলীগ নেতাকর্মীদের একটি সংগঠন আমার পদত্যাগ দাবি করে, কক্ষে তালা লাগায়। যার আহ্বায়ক, আওয়ামীপন্থী নীল দলের বিতর্কিত শিক্ষক নেতা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। একই সাথে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়ও একই দাবি করেন।

ঘটনাগুলো বিশ্লেষণ করে আমি মনে করি যে, এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাকে ও আমার সংগঠন তারুণ্যের স্পন্দন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’কে বিতর্কিত করে তুলে ধরতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হীন চক্রান্তের আয়োজন করা হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

জুন 11, 2026
ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 11, 2026
সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জুন 11, 2026
Latest News
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa