জুমবাংলা ডেস্ক : রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস। লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কারের কাজের জন্য গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিতাস।
লিকেজ সমস্যা নিরসনের কারণে রোববার সকাল ৯টা থেকে প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। তবে এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। সন্ধ্যা ৬টার পর আবারো সচল হবে লাইনগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


