Advertisement
জুমবাংলা ডেস্ক: আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ। পরে নাম লেখান ঢালিউডে। চলচ্চিত্রের পর্দায় হিরো হিসেবে নাম লেখানো আলম এখন সাধারণ মানুষের বাস্তব জীবনে হিরোর ভূমিকা রাখতে চান। জনপ্রতিনিধি হিসেবে সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করতে চান।

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন। নির্বাচিত হলে কী করবেন, সংসদ সদস্য হওয়ার ইচ্ছার নেপথ্য কারণসহ বেশ কিছু বিষয় নিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক সমকালের সঙ্গে তার কথা হয়। দৈনিকটির সঙ্গে যেসব কথা হয়েছে তা হুবহু তুলে ধরা হলো-

সমকাল: সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। অভিনেতা থেকে নেতা হওয়ার নেপথ্যে অনুপ্রেরণা কী?

হিরো আলম: আমি গরিব ঘরের ছেলে। গরিবের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখেছি। তাদের জন্য কিছু করতে চাই। এমপি হলে সাধারণ মানুষের সেবা করার সুযোগ ও সুবিধা বাড়বে। তাই নির্বাচন করছি।

সমকাল: নির্বাচিত হলে জনগণের জন্য বিশেষ কী করতে চান?

হিরো আলম: গরিবদের সহায়তা করতে চাই। তাদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়া ব্যবস্থা করব। কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হয় এমন কাজের পাশে দাঁড়াব। অনেক এলাকায় বিদুৎ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। আমি নির্বাচিত হলে এগুলোকে অগ্রাধিকার দিব। গরিবের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব।

সমকাল: কোনো দলে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কারণ কী?

হিরো আলম: আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলাম। আমাকে আশ্বাস দিয়েও মনোনয়ন দেয়া হয়নি। চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের মনোনয়নের জন্য, তাতেও সাড়া পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করছি। আর অন্যকোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই।

সমকাল: নির্বাচিত হলে কি অভিনয়ে সময় কম দেবেন?

হিরো আলম: অভিনয় আমাকে পরিচিতি দিয়েছে। অভিনয় ছেড়ে থাকা সম্ভব নয়। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদেরও পাশে থাকতে হবে সব সময়। তাই দুটিকে সমন্বয় করেই চলতে হবে।

সমকাল: এমপি হয়ে গেলে পরের ইচ্ছা কী হবে?

হিরো আলম: মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার তো শেষ নেই। আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হবো। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।

সমকাল: এমপি হলে শিল্প-সংস্কৃতির জন্য কী করবেন?

হিরো আলম: বগুড়ায় টিভি সেন্টার বানাব। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব।

সমকাল: নির্বাচনে নেমে মানুষের কেমন সাড়া পাচ্ছেন?

হিরো আলম: ভোটে নেমে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, ভোটাররা আমাকে বিমুখ করবেন না। আমি যেখানই ভোট চাইতে যাই, সেখানই মানুষ আমাকে খাওয়ায়। বিশেষ করে গরিব মানুষেরা বেশি আপ্যায়ন করে।

সমকাল: দুই আসন থেকেই নির্বাচিত হলে কোনটা ছেড়ে কোনটা রাখবেন?

হিরো আলম: এ বিষয়ে এখন কিছু বলব না। কারণ, এটা এখন বললে ভোট কমে যেতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.