
এরই মধ্যে চীনের সঙ্গে নতুন করে আরও ২০ লাখ ডোজ টিকার চুক্তি করেছে সরকার। নতুন এই চুক্তির টিকা ও পুরোনো চুক্তির অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ টিকা আগের চুক্তিমূল্যের চেয়ে কম দামে আনা হবে। বর্তমানে সিনোফার্মের এই টিকার দাম এবং কত দিনের মধ্যে এ টিকা আসবে এসব বিষয়ে কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। তিনি জানান, টিকা কেনা নিয়ে আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যা আছে।
চীন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বিভিন্ন ধাপে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, টিকা নিয়ে যেটা বলার আছে, সেটা হচ্ছে আগের চেয়ে টিকার দাম কম। টিকা কেনার বিষয়ে আগে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। এই পার্চেজগুলো সিলেকটিভ পার্চেজ। এসব ব্যাপারে টেকনিক্যাল কারণেই আমরা বিস্তারিত বলতে পারি না। তাছাড়া টিকাগুলো কবে আসবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



