Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পর্যটক তানভীরকে ডেকেছে মন্ত্রণালয়
জাতীয়

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পর্যটক তানভীরকে ডেকেছে মন্ত্রণালয়

By Shamim RezaFebruary 4, 2021Updated:February 4, 20213 Mins Read

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পর্যটক তানভীরকে ডেকেছে মন্ত্রণালয়

Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মচারী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ‘স্ত্রী’র বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন বিশ্ব পর্যটক তানভীর মাহমুদ (অপু)। এ অভিযোগের বিষয়ে শুনানি করতে তাঁকে আগামী ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তানভীর মাহমুদের ‘স্ত্রী’ মুসলিমা আক্তার (সীমা খান) পেট্রোবাংলার উপব্যবস্থাপক।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আপনি পেট্রোবাংলার উপব্যবস্থাপক মিসেস মুসলিমা আক্তারের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১০ ফেব্রুয়ারি তারিখ সকাল ১১:০০ ঘটিকায় (কক্ষ নং-২১৫, ৩য় তলা, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আপনার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, উক্ত শুনানিতে অভিযোগের স্বপক্ষে লিখিত বক্তব্য ও যথাযথ প্রমাণ/ডকুমেন্টসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

চিঠির সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পত্র নং-২৮.০২.০০০০.০১২.১২.০২৪.১৭.২৯, তাং-১৯-০১-২০২১। চিঠির অনুলিপি জননিরাপত্তা বিভাগের উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (প্রশাসন-২ অধিশাখা), একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা, যুগ্ম সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা, যুগ্ম সচিবের (পরিকল্পনা) ব্যক্তিগত কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পর্যটক তানভীরকে ডেকেছে মন্ত্রণালয়

মুসলিমা আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্রে তানভীর মাহমুদ উল্লেখ করেন, ‘পেট্রোবাংলার উপব্যবস্থাপক মুসলিমা আক্তারকে ২০১৭ সালের ৩ মার্চ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করি। বিবাহের পর থেকে আমরা মমতা ভিলা ৪৪/ইং, ইন্দিরা রোড, একসাথে বসবাস করি। যদিও আমি বিগত ২০০৬ সাল থেকে ফিনল্যান্ডে বসবাস করি। যে কারণে বিবাহের পর আমি ফিনল্যান্ডে গমন করলে আমার স্ত্রীও আমার সাথে ফিনল্যান্ডে বসবাস করার ইচ্ছে পোষণ করেন। এমতাবস্থায় ফিনল্যান্ডে নিয়ে আসার জন্য আমি সব ধরনের ব্যবস্থা করতে থাকি। এবং তাকে অনুরোধ করি ফিনল্যান্ডে এলে পেট্রোবাংলার উপব্যবস্থাপকের পদ থেকে অব্যাহতি গ্রহণ করার জন্য। কেননা বাংলাদেশের আইনে কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার সরকারি চাকরিসহ সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা ত্যাগ করতে হয়। কিন্তু আমার স্ত্রী মুসলিমা ২১ নভেম্বর ২০১৯ সাল থেকে ২১ নভেম্বর ২০২৩ তারিখের জন্য ফিনল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করেন। অদ্যবধি ফিনল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব থাকা অবস্থায় পেট্রোবাংলার উপব্যবস্থাপক পদে অব্যাহতি গ্রহণ করেনি।

এমতাবস্থায়, আমার স্ত্রী পেট্রোবাংলার উপব্যবস্থাপক মুসলিমা আক্তারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধিমালা ৩১ (এ) পরিপন্থি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে শাস্তি প্রদানের জন্য অনুরোধ করছি।’

তানভীর মাহমুদ গত বছরের ৭ ডিসেম্বর মুসলিমা আক্তারের বিরুদ্ধে পরাকিয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪০৭।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পর্যটক তানভীরকে ডেকেছে মন্ত্রণালয়

এর আগে মুসলিমা আক্তার বলেন, ‘তানভীর মাহমুদের সঙ্গে আমার ডিভোর্স (বিবাহ বিচ্ছেদ) হয়েছে। আর ফিনল্যান্ডে বসবাসের বিষয়টি সরকারের সব নিয়ম মেনেই করা হয়েছে।’

তবে মন্ত্রণালয়ে তানভীরের লিখিত অভিযোগ ও শুনানির বিষয়ে আজ বৃহস্পতিবার কথা বলার জন্য মুসলিমা আক্তারকে একাধিকবার ফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। তাঁর মুঠোফোন নম্বরে খুদেবার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি।

মুসলিমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগের বিষয়ে তানভীর মাহমুদ (অপু) এনটিভি অনলাইকে বলেন, ‘সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আবার সরকারি চাকরি করা অবস্থায় ফিনল্যান্ডের নাগরিকত্বও নিয়েছে যা প্রতারণার শামিল। আমি চাই, আমার সঙ্গে যা হয়েছে তা যেন আর কোনো প্রবাসীর সঙ্গে না হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ডিভোর্সের বিষয়ে তানভীর মাহমুদ বলেন, ‘ডিভোর্স লেটার পেয়েছি।’ তবে এখনো তা কার্যকর হয়নি বলে তিনি দাবি করেন। সূত্র : এনটিভি অনলাইন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa