Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন মহেশখালীর ৮০ ‘জলদস্যু’
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

আজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন মহেশখালীর ৮০ ‘জলদস্যু’

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 2019Updated:November 23, 20192 Mins Read
জলদস্যু
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সরকারের আহ্বানে সাড়া দিয়ে আজ কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিজেদের অস্ত্র জমা দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করতে যাচ্ছেন অস্ত্র তৈরির কারিগরসহ প্রায় ৮০ জন ডাকাত ও জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দেয়ার অঙ্গীকার করে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা। খবর ইউএনবি’র।

কক্সবাজার পুলিশের অতিরিক্ত সুপারইনটেনডেন্ট (এএসপি) ইকবাল হোসেন জানান, উপজেলার কালারমার ছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হবে জলদস্যুদের এ আত্মসমর্পণ অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানের কাছে অস্ত্র জমাদানের মধ্য দিয়ে আত্মসমর্পণ করবে কুখ্যাত ডাকাত, জলদস্যুসহ অস্ত্র কারিগর জাফর আলম।

জেলা প্রশাসন সূত্র জানায়, অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, স্থানীয় অন্যান্য সংসদ সদস্য, কোস্টগার্ডের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভি’র বিশেষ প্রতিনিধি এম এম আকরাম হোসাইনের মধ্যস্থতায় ‘জলদস্যুরা’ আইন প্রয়োগকারী সংস্থার কাছে আত্মসমপর্ণ করতে সম্মত হয়েছেন। তারা দেড়শ’ অস্ত্র, ২ হাজার আধুনিক বোমা ও ধারালো অস্ত্র জমা দেবেন।

ইকবাল জানান, শুক্রবার পর্যন্ত ৭৮ জন ডাকাত পুলিশের সেফ হোমে আশ্রয় নিয়েছে এবং শনিবারের মধ্যে এই সংখ্যা ১০০ তো পৌঁছাতে পারে।

সেফ হোমে আশ্রয় নেয়া এক ডাকাতের বরাত দিয়ে তিনি বলেন, ‘জাফর অস্ত্র কারখানা’ থেকে সারা দেশে বিভিন্ন অস্ত্র সরবরাহ করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, কক্সবাজারে সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মহেশখালী উপজেলার কালামারছরা ইউনিয়ন। এলাকায় প্রায়ই খুন, লুটপাট, দস্যুতা, অপহরণসহ বিভিন্ন অপকর্ম ঘটে থাকে।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহেশখালীর ওইসব দুর্গম এলাকায় অসংখ্যবার অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারাখানা আবিষ্কারসহ জলদস্যুদের গ্রেপ্তার করেছে। এবার সন্ত্রাসীরা নিজেরাই এসব অপকর্ম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa