
বাড়তি নিরাপত্তার বিষয়টি পুলিশের রমনা জোনের এডিসি আজিমুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্ট সহ আশে-পাশের এলাকায় মানুষের নিরাপত্তায় প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। জলকামান প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এডিসি।
আজ খালেদা জিয়ার জামিন শুনানিতে আপিল বিভাগে তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট উপস্থাপন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার রিপোর্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে গতকাল পৌঁছেছে।
গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার জামিন শুনানিতে সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে তা আদালতে আসার কথা ছিল। তবে তা নির্ধারিত দিনে আদালতে না আসায় জামিন শুনানি পিছিয়ে দেওয়ার কারণে ৫ ডিসেম্বর আপিল বিভাগের এজলাস কক্ষে ব্যাপক হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



