জুমবাংলা ডেস্ক: আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।সোমবার (১৯ জুন) সকালে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ছুটি

Advertisement

জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলে ছুটির সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।

এর আগে, ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঈদের ছুটি বাড়ানোর দাবিকে যৌক্তিক বলেই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বিষয়ে তিনি রোববার বলেন, ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হলে ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ইতিহাসে আজকের (১৯ জুন ২০২৩) দিনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google