Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট
জাতীয় স্লাইডার

আজ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট

By Shamim RezaOctober 17, 20204 Mins Read

আজ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাত পোহালেই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন। এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৭ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। দুইটি আসনেই ইভিএম-এ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। দুই আসনেই গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।

গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

ভোট নিয়ে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ শুক্রবার রাতে বলেন, ‘আমি ভোটের মাঠে আছি এবং থাকব। শেষ পর্যন্ত আমি দেখতে চাই ইসি এই নির্বাচনে কী পরিবেশ তৈরি করে। পাশাপাশি আওয়ামী লীগের দৌরাত্ম্য কতটুকু সেটাও দেখতে চাই। আমি এ পর্যন্ত ইসিতে অনেক অভিযোগ দিয়েছি, কিন্তু তারা তাদের ভূমিকা ঠিকমতো পালন করেনি। ভোটের পরিবেশ কেমন হবে তা তো এখনি বলতে পারছি না। কিন্তু আমার ভোটাররা মাঠে থাকবে। তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবে। মোদ্দাকথা হচ্ছে, শেষ পর্যন্ত ভোটের মাঠ ছাড়বো না। ভোট সুষ্ঠু হলে আমিই জিতব।’

তবে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রার্থীর কোনো লিফলেট-ব্যানার ও ফেস্টুন আমার চোখে পড়েনি। এমনকি তিনি ভোটারদের কাছে ভোটের স্লিপও পর্যন্ত প্রার্থী পৌঁছে দেননি। তিনি শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত আছেন। আমার সন্দেহটা ঠিক এখানেই। তিনি হয়তো ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এমন কিছু ঘটাবেন যা দ্বারা দলটি রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করবে। কিন্তু আমি চাই, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক। আমি এখন পর্যন্ত যে সমর্থন পেয়েছি, তাতে পাশের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। আসনে ১০৪ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম শঙ্কা প্রকাশ করেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। প্রচারের শুরুর পর থেকেই বিএনপির প্রার্থী তার নেতাকর্মীদের ওপর হামলা, ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে বিএনপির কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, মিথ্যা মামলা দেওয়াসহ বিস্তর অভিযোগ করেছেন। অর্ধশতাধিক লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনে। অন্যদিকে বিএনপির প্রার্থীর অভিযোগকে মিথ্যাচার দাবি করে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল)।

ধানের শীষের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম বলেন, ‘মানুষ যদি ভোটকেন্দ্রে যেতে পারে এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ভোটের অয়োজন করে তাহলে ভোট বিপ্লব হবে। আমি ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকব। এই আসনের উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। গত ১২ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি।’

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল) বলেন, ‘উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আমি রাণীনগর ও আত্রাইবাসীর কাছে ভোট চাই। ভোটারদের যে সাড়া পেয়েছি তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপির প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান ধরনের অভিযোগ করলেও নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। আওয়ামী লীগের শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে এখানে নৌকা জেতানো ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপির প্রার্থী নির্বাচিত হলে এই এলাকা আবারও সন্ত্রাসের জনপথে পরিণত হবে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন। আর সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa