জুমবাংলাে ডেস্ক: ভেজাল প্রতিরোধ ও পুষ্টিমান বজায় রাখতে বাজারে আর খোলা সয়াবিন বিক্রি করা যাবে না। মঙ্গলবার (১ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

খোলা সয়াবিন তেল

Advertisement

গত ২৬ জুলাই এক কর্মশালায় এ বিষয়ে অভিযানের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, আইন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে। খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। আমরা এটি বিক্রি বন্ধে মাঠে নামব। সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন।

এদিকে ‌কনজুমারস এসােসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করলে যারা ২০০-২৫০ গ্রাম করে কিনে, তাদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাজারে ২৫০-৫০০ গ্রামের প্যাকেট সহজলভ্য করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।

এর আগে, গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামছে।

আজ থেকে শুরু শোকাবহ আগস্ট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google