Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আজ থেকে সপ্তাহে ৫ দিন চলবে ঢাকা-দিল্লি ফ্লাইট
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

আজ থেকে সপ্তাহে ৫ দিন চলবে ঢাকা-দিল্লি ফ্লাইট

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 20, 2021Updated:October 20, 20212 Mins Read
বিমান
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা থেকে দিল্লি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে নতুন শিডিউল ঘোষণা করেছে। আজ বুধবার (২০ অক্টোবর) থেকে ভারতে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হতো। বুধবার থেকে ফ্লাইট সংখ্যা পাঁচে উন্নীত করা হয়েছে।

এখন থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার ও সোমবার ফ্লাইট চলবে। একই দিন আবার যাত্রী নিয়ে ফ্লাইট ঢাকা ফিরবে।

এদিকে মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুইটি থেকে বাড়িয়ে চারটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বিমান। এই রুটে প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলাচল করবে।

ভারতের সঙ্গে চুক্তির আওতায় ভারতে যাওয়া যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট নিতে হবে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে।

এদিকে, এয়ার বাবলের আওতায় আগামী ২১ অক্টোবর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ার বাবল বা ‘আকাশ-বুদবুদ’ কী

বিশেষ পরিস্থিতিতে নিয়মিত ফ্লাইট বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে, তাকে ‘এয়ার বাবল’ বলে। করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে মহামারির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলে ফের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

‘এয়ার বাবল’ বা ‘ট্রান্সপোর্ট বাবল’ অর্থ ‘আকাশ-বুদবুদ’। এ পদ্ধতি কাজ করবে পারস্পরিকভাবে শুধু দুটি দেশের মধ্যে। এখানে তৃতীয় কোনো দেশের ভূমিকা থাকবে না। অর্থাৎ কোনো যাত্রী ঢাকায় বিমানে উঠে সরাসরি যেন একটা ‘বুদবুদের’ মধ্য দিয়ে এসে ভারতের কোনো বিমানবন্দরে এসে নামবেন, মাঝে তিনি অন্য কোথাও বা অন্য দেশের সংস্পর্শে আসবেন না। শুধু সংশ্লিষ্ট দেশ দুটির এয়ারলাইন্সগুলোই এ পদ্ধতিতে অপারেট করতে পারবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

July 15, 2026
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

July 15, 2026
এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

July 15, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa