Advertisement
জুমবাংলা ডেস্ক: রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক মিডল ইস্ট রেলের আমন্ত্রণে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ১৪তম মধ্যপ্রাচ্য রেলওয়ের আঞ্চলিক সম্মেলন ও মেলায় অংশ নিতে আজ সন্ধ্যায় দুবাই যাচ্ছেন। খবর বাসসের।

মধ্য প্রাচ্য ভিত্তিক সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত রেলের উপর দুই দিন ব্যাপি এ সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। রেলপথ মন্ত্রী বাংলাদেশের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় বিশ্বের ২৭০টি খ্যাতনামা প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যহারের মাধ্যমে রেল পরিবহন ব্যবস্থার সমস্যার সমাধান, টেকসই উদ্যোগ, বুদ্ধিদীপ্ত পরিবহন ব্যবস্থার সমন্বয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রেল সমস্যার সমাধানের উপর তাদের সেবা প্রদর্শন করবে।

পরে, দুবাই থেকে রেলপথ মন্ত্রী ইন্দোনেশিয়ান সরকারের আমন্ত্রণে ২৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া গমন করবেন।

ইন্দোনেশিয়াতে মন্ত্রী পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি ইন্দোনেশিয়ায় অবস্থানকালে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের জন্য আলোচনা করবেন।

এছাড়া, তিনি ইন্দোনেশিয়ায় রেলওয়ের কারখানা এবং অবকাঠামো সুবিধা পরিদর্শন করবেন। দুই দেশ ভ্রমণ শেষে আগামী ২ মার্চ রেলপথ মন্ত্রী দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.