
সকাল সাড়ে ১০টায় লেকশোর হোটেলে এ ইশতেহার উপস্থাপন করা হবে বলে আতিকুল ইসলামের নির্বাচনী মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয় নগরী ঢাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এ মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুস্থ, সচল ও আধুনিক ঢাকার যে স্বপ্ন নগরবাসী মনের মধ্যে লালন করেন, সে স্বপ্নকে ঘিরে আমাদের সকল পরিকল্পনা হবে এবার আরও বাস্তবসম্মত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


