Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজ পবিত্র শবে বরাত
ইসলাম জাতীয় ধর্ম স্লাইডার

আজ পবিত্র শবে বরাত

By Saiful Islamএপ্রিল 9, 20203 Mins Read

Advertisement
ধর্ম ডেস্ক : আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে।

তবে এ বছর ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘সারা বিশ্ব এখন নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবেলা করি। পবিত্র শবেবরাতের রাতে আমরা নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করি। প্রার্থনা করি, পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন। পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক—এ প্রার্থনা করি।’

মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবেবরাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হাদিসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন। এ জন্য এই রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। আজ সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার সূর্যোদয় পর্যন্ত শবেবরাতের এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও নানা অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটির তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে দৈনিক পত্রিকা অফিসগুলোতে ছুটি থাকবে আজ। তাই শুক্রবার কোনো দৈনিক পত্রিকা প্রকাশ হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
addin hospital

নতুন রোগী নেই, আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন ভর্তি রোগীরা

জুন 12, 2026
নতুন হাইকমিশনার

আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার

জুন 12, 2026
Payscale

নতুন বেতন কাঠামো জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

জুন 12, 2026
Latest News
addin hospital

নতুন রোগী নেই, আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন ভর্তি রোগীরা

নতুন হাইকমিশনার

আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার

Payscale

নতুন বেতন কাঠামো জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

সিপিডি

মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য প্রায় অসম্ভব : সিপিডি

Tax

প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে করপোরেট করহার

Rain

স্বস্তি নাকি ভোগান্তি, বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

মির্জা ফখরুল

শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে : মির্জা ফখরুল

পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

FB

আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার : শিশির মনির

TIB

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa