Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আজ পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের
খেলাধুলা

আজ পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের

By rskaligonjnewsOctober 5, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে ক্রিকেটাঙ্গন। সব তর্ক-বিতর্ক, পূর্বাভাস শেষে এবার মাঠের খেলা উপভোগ করার সময় চলে এসেছে। অবশেষে ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার প্রহরও শেষ হয়েছে। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ক্রিকেটের বৃহত্তম আসর ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ।

বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড একনজরে

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত আসরে দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এবারের আসরে ৪৬ দিনে ১০টি ভিন্ন ভেনুতে ৪৮টি ম্যাচে ১০টি দেশ অংশ নিবে। গতবারের মতো এবারও প্রথমে লিগপর্বে প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনালে। এরপর ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ নিয়ে শেষ হবে এই মেগা টুর্নামেন্ট।

Advertisement

ভারতীয় উপমহাদেশে এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ যৌথভাবে বেশ সফলভাবে বিশ্বকাপের আয়োজন করে।

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে সাকিবের নাম!
তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে। উপমহাদেশে ক্রিকেট উন্মাদনা বিশ্বে সমাদৃত, তা আগের তিন আসরেই প্রমাণিত। এবারের বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত।

ক্রিকেটের আদি সংস্করণ টেস্টের আধিপত্যবাদের মধ্যে ১৯৭৫ সালে শুরু নতুন সংস্করণ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর সেটা শুরু হয় বিশ্বকাপ দিয়ে। ২০১৯ সাল পর্যন্ত মোট ১২ বার ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৫ বার (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সাল) শিরোপা জিতেছে। ভারত বিশ্বকাপ জিতেছে ২ বার, ১৯৮৩ ও ২০১১ সালে। ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ জিতেছে ২ বার ১৯৭৫ ও ১৯৭৯ সালে। পাকিস্তান ১৯৯২, শ্রীলঙ্কা ১৯৯৬ ও ইংল্যান্ড ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে।

বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে প্রতিবারই বিশ্বকাপের মূলপর্বে খেলছে। এরমধ্যে ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপের শেষআটে উঠেছিল। বাকি আসরগুলোতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

এবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান দলের বিরুদ্ধে ৭ অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে। বাংলাদেশের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচেই ২১ রানে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে হারে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরে যায়। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে। অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে পরাজিত হয়। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ী হয় ৬২ রানে। ভারতের বিরুদ্ধে ২৪ রানে পরাজিত হয়। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে পরাস্ত হয়। বাংলাদেশ মোট ৭ পয়েন্ট পেয়ে অষ্টম হয়।

টিভিতে আজকের (০৫ অক্টোবর, ২০২৩) খেলা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa